নিজস্ব সংবাদদাতা,কলকাতা , ১লা এপ্রিল :বেহালার B. L. Shah রোডে একটি বাগান বাড়ির ভিতরে পরিতক্ত একটি বাড়ি ছিল, সেই বাগান বাড়ির মালিক পরিত্যক্ত বাড়িটির ভাঙার কাজ করাছিলেন। বাড়ি ভাঙতে গিয়ে সেই বাড়ির ছাদ চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়, নাম অরুপ মাহাতো,বয়স আনুমানিক ৩৫ বছর ।বাড়ির ছাদ চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সেই ব্যক্তি। ঘটনাস্থলে চাঞ্চল্য, ঘটনাস্থলে বেহালা থানার পুলিশ, দমকল বাহিনী ও D. M. G। এই ওয়ার্ডের কাউন্সিলর অমিত সিং এর বক্তব্য বাগান বাড়ির মালিকেরা অপেশাদার লোক দিয়ে বাড়ি ভাঙার কাজ করছিল তার জন্যই এই বিপত্তি ,যে ব্যক্তি এই কাজের দায়িত্ব নিয়েছিলেন তার এই কাজে কোনো অভিজ্ঞতা না থাকার জন্যই এই বিপত্তি। তদন্তে বেহালা থানার পুলিশ।
বাড়ির ছাদ চাপা পড়ে মৃত এক শ্রমিক
বাড়ির ছাদ চাপা পড়ে মৃত এক শ্রমিক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















