বাতিল ট্রেনের টিকিট কনফর্ম করলো রেল ,চরম হয়রানির শিকার রেলযাত্রী

বাতিল ট্রেনের টিকিট কনফর্ম করলো রেল ,চরম হয়রানির শিকার রেলযাত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর, ৪ ঠা মার্চ : গতকালই মোবাইলে মেসেজ এসেছে টিকিট কনফার্মেশনের । আজ যাত্রার দিন । সকালে স্টেশনে ট্রেন ধরতে গিয়ে দেখেন ট্রেন বাতিল । খোঁজ নিয়ে জানতে পারেন গত ৩১শে ডিসেম্বর থেকে বাতিল রয়েছে ১৩০০৭ উদ্যান আভা তুফান এক্সপ্রেস । চরম হেনস্থার পড়েন দুর্গাপুরের ইস্পাত কলোনীর রামকৃষ্ণ এ্যাভিনিউর বাসিন্দা সুজিত কুমার বিশ্বাস ও তার পরিবার । মোট ৬ জনের এদিন যাওয়ার কথা এলাহাবাদ । সেইমত গত ৫ই ফেব্রুয়ারী এজেন্ট মারফৎ টিকিট কেটেছিলেন তিনি । প্রথমে ওয়েটিং লিস্ট থাকলেও গতকাল মোবাইলে পিএন আর নম্বর দিয়ে রেলের তরফে মেসেজ করে টিকিট কনফার্মের কথা জানানো হয় । দুপুর ১২.৩৫মিনিটে ট্রেন ছাড়ার কথা । সেইমত স্টেশনে এসে চরম আতান্তরে পড়েন সুজিত বাবু ও তার পরিবার । আজ ছুটির দিন থাকায় স্টেশন মাস্টারেরও দেখা মেলেনি । যে এজেন্টের কাছে টিকিট কেটেছিলেন , তাঁকে টিকিটের মূল্য ফেরৎ এর কথা বলতে এজেন্ট জানিয়েছেন যে তার এখানে ওই ট্রেন বাতিলের কোন তথ্য দেখাচ্ছেনা । সুজিত বাবু রেলের বিরূদ্ধে লিখিত অভিযোগ জানাবেন । তবে তার আগে তিনি কিভাবে এলাহাবাদ পৌছাবেন তা ভেবে পাচ্ছেননা । কারন তার ফিরতি টিকিটও কাটা রয়েছে । কার্যত দিশাহীন অবস্থা পুরো পরিবারটির ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top