বাদল অধিবেশন মুলতবি, এখনও আনুষ্ঠানিক সমাপ্তি নয়, বিশেষ অধিবেশন ঘিরে জল্পনা

বাদল অধিবেশন মুলতবি, এখনও আনুষ্ঠানিক সমাপ্তি নয়, বিশেষ অধিবেশন ঘিরে জল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – সংসদের বাদল অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি হওয়ার পর দশদিন কেটে গেলেও এখনও আনুষ্ঠানিকভাবে অধিবেশনের সমাপ্তি ঘোষণা হয়নি। এই পরিস্থিতিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। প্রশ্ন উঠছে, কোনও বিশেষ অধিবেশন ডাকার প্রস্তুতি কি নেওয়া হচ্ছে, নাকি নতুন করে অধিবেশন না ডেকেই কোনও গুরুত্বপূর্ণ বিল পাশের পথ খোলা রাখতেই এই সিদ্ধান্ত? আলোচনায় উঠে এসেছে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলের সম্ভাবনাও। গত ১৩ আগস্ট লোকসভা ও রাজ্যসভা উভয়কেই অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছিল। সাধারণত অধিবেশন মুলতবি হওয়ার পর কয়েক দিনের মধ্যেই সেটিকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। কিন্তু এবার দশদিন পরেও সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এর আগে বাজেট অধিবেশন ১৮ এপ্রিল মুলতবি হওয়ার পর ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছিল। সংসদীয় নিয়ম অনুযায়ী, কোনও অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হলেও রাষ্ট্রপতির আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত সেটি আইনিভাবে সম্পূর্ণ শেষ হয়েছে বলে ধরা হয় না। সংবিধান অনুযায়ী, সরকারের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি সংসদীয় অধিবেশন আহ্বান এবং সমাপ্তির ঘোষণা করেন। তাই বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি এখনও ঘোষণা না হওয়ায় বিশেষ কোনও রাজনৈতিক বা আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। যদিও সরকারের তরফে বিশেষ অধিবেশন বা কোনও নির্দিষ্ট বিল নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top