
নিউজ ডেস্ক : বাইশ গজে ব্যাট হাতে বিপক্ষ বোলারদের ত্রাস আন্দ্রে রাসেল এবার বাবা হতে চলেছেন। সুখবরটা দ্রে-রাস প্রকাশ্যে আনলেন অভিনব কায়দায়। বলা যেতে পারে তাঁর ছক্কার স্টাইলেই ভিডিয়ো বার্তায় বাবা হওয়ার খবর ভক্তদের কাছে পৌঁছে দিলেন ক্যারিবিয়ান তারকা।দীর্ঘদিনের বন্ধু ডমিনিক্যান রিপাবলিকের বিখ্যাত মডেল এবং ডিজাইনার জেসিম লরাকে বিয়ে করেন রাসেল। এবার অভিনব কায়দায় সুখবরটা জানালেন দ্রে রাস। স্ত্রীর সঙ্গে এক ভিডিয়ো শ্যুট করে সেটি সোশ্যাল সাইটে পোস্ট করে বাবা হওয়ার খবর দিলেন রাসেল। তাঁদের প্রথম সন্তান ছেলে না মেয়ে সেটাও জানিয়ে দিলেন তারকা ক্রিকেটার৷


















