বাবা হতে চলেছেন রাজ, সোশ্যাল মিডিয়ায় খবর আসতেই কমেন্ট প্রাক্তন বান্ধবী মিমি’র

বাবা হতে চলেছেন রাজ, সোশ্যাল মিডিয়ায় খবর আসতেই কমেন্ট প্রাক্তন বান্ধবী মিমি’র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৪ মে, সম্প্রতি রাজ-শুভশ্রীর পরিবারে নতুন অতিথি আসার খবর জানিয়েছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ-শুভশ্রীর সংসারে ‘জুনিয়র’ আসার খবরে তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন শ্রাবন্তী, নুসরত, অঙ্কুশ, ঐন্দ্রিলা, মানালী থেকে শুরু করে সায়ন্তিকা-সহ টলিউডের অনেক অভিনেতা, অভিনেত্রীরাই। আর সেই তালিকা থেকেই বাদ পড়লেন না রাজের প্রাক্তন বান্ধবী তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীও।

বহুজনের মতে পুরনো ত্রিকোণ-প্রেমের টানাপোড়েন থেকে আজও বেরোতে পারেননি মিমি? একটা সময় টলিউডে রাজ-মিমি-শুভশ্রীর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল তুঙ্গে। পরে শুভশ্রীই রাজের জীবনসঙ্গী হন।কিন্তু সব জল্পনার অবসান ঘটালেন সাংসদ অভিনেত্রী। শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়ে তিনি প্রমাণ করলেন অতীতের কথা অতীতেই ফেলে এসেছেন তিনি। শুভশ্রীর পোস্টে মিমি কমেন্ট করেছেন, ‘কনগ্র‍্যাচুলেশনস’। সঙ্গে হার্ট ইমোজি। পাল্টা ধন‍্যবাদ জানিয়েছেন শুভশ্রীও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top