
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৬ ফেব্রুয়ারি, জেলা কমিটি থেকে বিভিন্ন দাবি নিয়ে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিওর বাড়ির সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের। মঙ্গলবার সন্ধ্যায় বাবুলের বাড়ির সামনে অনেকজন বিজেপি কর্মী সর্মথকরা জমায়েত হয়ে বাবুল বাবুকে তাদের ক্ষভের কথা জানান।

বাবুল সুপ্রিয় জমায়েত হওয়া বিজেপি কর্মীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এদিন বাবুল বাবু বলেন, “আমি জানতে পেরেছি দুর্গাপুর আর আসানসোল সাংগঠনিক ভাবে আলাদা করা সম্ভব নয়। সব দলের মধ্যেই এরকম হয়। মন্ডল অনুযায়ী যে যার অভিযোগ লিখে আমাকে দিক। সবাইকে বসিয়ে আলোচনার মাধ্যমে এটা মিটে যাবে”।



















