বামেদের উপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে পথে দার্জিলিং জেলা বামফ্রন্ট

বামেদের উপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে পথে দার্জিলিং জেলা বামফ্রন্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিং,১৩ ই সেপ্টেম্বর : বাম ছাত্র যুব সংগঠনের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করে পথে নামল দার্জিলিং জেলা বামফ্রন্ট। শুক্রবার বিকেলে শিলিগুড়ির সিপিএমে এর দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবন থেকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এক ধিক্কার মিছিল বের করা হয়। মিছিলটি শিলিগুড়ি হিলকার্ট রোড পরিক্রমা করে আবার অনিল বিশ্বাস ভবনে এসে শেষ হয়। এদিন মিছিলে নেতৃত্বে ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য, সিপিএমের জেলা সম্পাদক জিবেশ সরকার সহ জেলা বামফ্রন্টের একাধিক প্রথম সারির নেতৃত্ববৃন্দ ও কর্মকর্তাবৃন্দ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top