
নিজস্ব সংবাদদাতা উত্তর ২৪ পরগনা ২৮ এপ্রিল, আজ উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারাসাত শহরে করোনা হাসপাতাল পরিদর্শনে আসতে পারেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।বারাসাত শহরে অবস্থিত এক প্রাইভেট হাসপাতালকে করোনা হাসপাতাল হিসাবে চিহ্নিত করে সেখানে রুগীদের চিকিৎসা চলছে।
জেলার বিভিন্ন প্রান্তের করোনা সংক্রমিত রোগীদের হাল, চিকিৎসা ব্যবস্থা এমনকি সরকারী সুবিধার বিষয় সরজমিনে ক্ষতিয়ে দেখবেন বলে সূত্রের খবর। এছাড়া জেলার বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার,কনটাইনমেন্ট এলাকা পরিদর্শন করতে পারেন বলে খবর।কেন্দ্রীয় দলের আগমনের আগাম সতর্কতা হিসাবে এলাকায় চলছে নাকা চেকিং।প্রশাসনের পক্ষ থেকে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা।


















