
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪পরগনা ,১৪ ই সেপ্টেম্বর :আজ সকালে বারাসাত রেলওয়ে স্টেশন ও রেলের বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখেন ইষ্টান রেলওয়ের শিহালদাহ ডিভিশনের ডি আর এম প্রভাস দানসেনা । সকাল ৯:৩০ মিনিটে প্রথমে তিনি বারাসাতের ১২ নম্বর রেলগেটে নবনির্মিত ভুগর্ভ পথ পরিদর্শন করেন । এর পর বারাসাত রেলওয়ে স্টেশনের স্বাস্থ্য ককেন্দ্র,আর পি এফ অফিস ,জিআরপি অফিস ও স্টেশনে বিভিন্ন পরিষেবা বিষয় খতিয়ে দেখেন । তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বারাসাত সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ ষ্টেশন ক্রমাগত কাজ চলছে ,কাজ কখনো শেষ হয় না তাই কাজ চলতে থাকবে । নবনির্মিত ভুগর্ভপথ নিয়ে বেশ কিছু অভিযোগ তিনি পেয়েছে কিছু ত্রুটিগত সমস্যা হয়েছে তা প্রতি নিয়ত পরীক্ষা চলছে এবং রিপোর্ট জমা করা হচ্ছে ,খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে এবং প্রতিনিয়ত এর পর্যবেক্ষন চলবে তিনি আরো বলেন সমস্যা ছিলোনা এটা আমি বলবো না সমস্যা ছিলো ও আছে তা সমাধানের কাজ চলছে বলে জানান । বারাসাত বনগাঁ ও বারাসাত বসিরহাটে বিভিন্ন রেলওয়ে ষ্টেশন জল,বাথরুম ও সেড নেই সেই বিষয় প্রশ্ন করলে তিনি জানান একটি নিয়ম রয়েছে টিকিট বিক্রির উপর নির্ভর করে সেখানে পরিষেবা দেওয়া হয় এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানে কাজ চলছে আরো কিছু প্রযোজন হলে তা দেওয়া হবে ।



















