
নিজস্ব সংবাদদাতা,বারুইপুর, ১৮ ই মে :রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটলো বারুইপুর শহরে। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ হামলা হয় বারুইপুর উকিল পাড়ার বাসিন্দা বিজেপি কর্মী চন্দন মন্ডল এর বাড়িতে। মুখে তৃণমূলের পতাকা ফেস্টুন ভেসে এসে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। ইট পাথর ছুড়ে ভেঙে দেওয়া হয় চন্দননগর বাড়ির জানালার কাঁচ। পাশাপাশি বিজেপি করার কারণে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে ও বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে বারাইপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর থেকেই আতঙ্কিত চন্দন মন্ডল ও তার পরিবার।


















