
নিউজ ডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুর সেন্ট্রাল জেলে বিচারাধীন বন্দির মৃত্যু ।মৃতের নাম মানিক সরকার।জেলে অসুস্থ হয়ে পরায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।পুলিশ সূত্রে খবর গত শুক্রবার মানিক ও তার জামাইকে বিষ্ণুপুর থানার পুলিশ গ্রেপ্তার করে বেআইনি মদ বিক্রি করার অপরাধে।পরে বারুইপুর কোর্ট থেকে বারুইপুর জেলে পাঠানো হয়।সেখানেই সে অসুস্থ হয় পরে মৃত্যু হয় হাসপাতালে।



















