
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১২ মার্চ, হঠাৎ বালিহল্ট স্টেশনের কাছে একটি গাড়িতে আগুন লাগে।জানা যায় দক্ষিণেশ্বরের দিক থেকে আসছিল গাড়িটি।ঘটনায় যদিও কোনও হতাহতের খবর নেই।
স্থানীয়রা জানান, মারুতি গাড়িটি যখন বালি হল্ট ক্রস করছিল তখনই গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়।দাউদাউ করে জলতে থাকে গোটা গাড়িটি।তারপর স্থানীয়রাই খবর দেন দমকল কর্মীদের।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনে।গাড়ির চালক প্রথমে ধোঁয়া বেরোতে দেখে গাড়ি থামিয়ে নেমে পড়ে।গাড়ির চালকের অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে।ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।


















