
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২৯ শে মে :বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত তিন ,আশঙ্কাজনক এক।ঘটনা সালানপুর থানার হরিসাড্ডি গ্রাম এলাকায় ।ঘটনার পরে আসানসোল চিত্তরঞ্জন রোডের জেমারি মোড়ে অবরোধ স্থানীয়দের। ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ ।স্থানীয়রা ঘাতক ট্রাক্টর টিতে আগুন ধরিয়ে দেয় । বাবা সেখ রিয়াজ,ছেলে অলিফ সেখ,আয়শা খাতুন, এরা একই পরিবারের বলে জানা গেছে স্থানীয় সুত্রে ।ঘটনাস্থলে মারা যায় বাবা ,ছেলে ও ট্রক্টররের খালাসি।আয়েশাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে




















