নিজস্ব সংবাদদাতা ,ইসলামপুর , ১০ই মার্চ :বালি বোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হ’ল এক সাইকেল আরোহীর। মুর্শিদাবাদে ইসলামপুর থানার গোয়াস সেনপাড়া এলাকায় ঘটে এই দুর্ঘটনা। মৃতের নাম নজরুল ইসলাম। রবিবার সকালে সাইকেলে চেপে কাজে যাওয়ার পথে একটি বালি বোঝাই লরি পেছন থেকে সজোরে ধাক্কা মারে পেশায় রাজমিস্ত্রি নজরুল ইসলামকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতের বাড়ি দৌলতাবাদ থানার কলাডাঙা গ্রামে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ইসলামপুর থানার পুলিশ। ঘাতক লরি সহ লরি চালককে আটক করেছে পুলিশ। খালাসি পলাতক বলে পুলিশ সূত্রে খবর।
বালি বোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক সাইকেল আরোহীর
বালি বোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক সাইকেল আরোহীর
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















