বালুরঘাটে অশোক লাহিড়ি সহ বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা ও মিছিল

বালুরঘাটে অশোক লাহিড়ি সহ বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা ও মিছিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩রা এপ্রিল ২০২১দক্ষিণ দিনাজপুর,বালুরঘাট : শনিবার দুপুরে বালুরঘাটের প্রসিদ্ধ বুড়াকালী মন্দিরে পূজা দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বালুরঘটের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ি। একই সঙ্গে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে গঙ্গারামপুর বিধানসভা, তপন বিধানসভা, কুমারগঞ্জ বিধানসভার তিনজন বিজেপি প্রার্থী নিজের নিজের মনোনয়ন দাখিল করলেন।

এদিন বালুরঘাট জেলা কার্যালয় থেকে মিছিল করে জেলা প্রশাসন ভবনে যান বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী, তপনের বুধরাই টুডু, কুমারগঞ্জের মানস সরকার ও গঙ্গারামপুরের সত্যেন্দ্রনাথ রায়। প্রার্থী অশোক লাহিড়ি সহ বাকি তিন বিজেপি প্রার্থীর মনোনয়নে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, জেলা বিজেপির সভাপতি বিনয় কুমার বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মনোনয়নপত্র জমার পর বালুরঘাট হিলি মোড় থেকে রেকর্ড সংখ্যক কর্মী সমর্থক নিয়ে শহর জুড়ে মিছিল করা হয়। জেলা নেতৃত্বের পাশাপাশি মিছিলে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

আরও পড়ুন…বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top