বাসন্তীতে উত্তেজনা, রাতভোর বোমাবাজি

বাসন্তীতে উত্তেজনা, রাতভোর বোমাবাজি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বাসন্তী ,২৮ শে জুন: তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে ফের উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে। বৃহস্পতিবার রাতে বসন্তীর কাঁঠালবেরিয়া এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ এলে বন্ধ হয় বোমাবাজি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং রয়েছে কাঁঠালবেরিয়া এলাকায়।

অভিযোগ দুদিন আগে আচমকা এক যুব তৃণমূল কর্মীকে বেধড়ক মারধোর করে তৃণমূল কর্মীরা। টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনার সূত্রপাত হয়। সাময়িকভাবে সেই সমস্যা মিটে গেলেও বৃহস্পতিবার রাতে আবার তৃণমূল কর্মীরা এলাকার কয়েকজন যুব তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়, হামলা চালানো হয় এলাকায়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক বোমাবাজি করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়েই বাসন্তী থানার পুলিশ সেখানে গেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা ও প্রচুর বোমার সুতুলি উদ্ধার করেছে। এলাকায় উত্তেজনা থাকায় রাতভোর সেখানে পুলিশ পিকেটিং ছিল। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top