বাসন্তীতে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত সদস্য, অভিযোগ বিজেপির দিকে

বাসন্তীতে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত সদস্য, অভিযোগ বিজেপির দিকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৯ মার্চ ২০২১ দক্ষিণ ২৪পরগণা, বাসন্তীঃ নির্বাচনের আগেই ফের অশান্তি বাসন্তীতে। রবিবার রাতে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হলেন এক পঞ্চায়েত সদস্য।

স্থানীয় তৃণমূল নেতা তথা আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য অনুপ হালদার গুলিবিদ্ধ হয়েছেন। রাতেই গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন…পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়ি নিয়ে প্রচার সারলেন গৌতম পাল

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top