বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর

বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর,২৫ শে আগস্ট :বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ঘাটাল কলেজ মোড়ে এলাকাতে।

রবিবার সকাল এগারোটা নাগাদ ঘাটালগামী বর্ধমান মেছেদা রুটের একটি বাস ঘাটাল কলেজ মোড়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর।ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ গিয়ে মৃত সাইকেল আরোহীকে উদ্ধার করে। দূর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে,

পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। বাসটিকে আটক করেছে ঘাটাল থানার পুলিশ। মৃত সাইকেল আরোহীর নাম পরিচয় জানা যায় নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top