বাস শ্রমিকদের নিজের উদ্যোগে খাদ্য সামগ্রী তুলে দিল বনগাঁ আই এন টি টি ইউ সি শ্রমিক সংগঠনের সম্পাদক

বাস শ্রমিকদের নিজের উদ্যোগে খাদ্য সামগ্রী তুলে দিল বনগাঁ আই এন টি টি ইউ সি শ্রমিক সংগঠনের সম্পাদক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৭ এপ্রিল, লকডাউন এর ফলে বন্ধ বাস চলাচল সমস্যার সম্মুখীন বাস শ্রমিকরা। দিন আনা দিন খাওয়া শ্রমিকদের কথা ভেবে বনগাঁ ডি এন ৪৪ ও ৯৬ সি রুটের বাস শ্রমিকদের জমানো অর্থ আগেই দিয়ে দেওয়া হয়েছিল আইএনটিটিইউসি সংগঠনের পক্ষ থেকে।

এবার শ্রমিকদের খাদ্য অভাবের কথা চিন্তা করে বনগাঁ অসংগঠিত আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের সম্পাদক নারায়ন ঘোষ নিজের টাকা খরচ করে শ্রমিকদের খাদ্য সামগ্রী তুলে দিল ১০ কিলো চাল, ২ কিলো ডাল, ১ কিলো আলু ও সাবান তুলে দেয় শ্রমিকদের হাতে। এদিন ৫ শতাধিক শ্রমিক দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। শ্রমিক সংগঠনের নেতাদের উদ্যোগে খুশি শ্রমিকরাও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top