বাড়তি ট্রেন রাজ্যে ঢোকার অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীর রঞ্জন রায়-এর

বাড়তি ট্রেন রাজ্যে ঢোকার অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীর রঞ্জন রায়-এর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৯ মে, গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ-এর সঙ্গে কথা বলার পর অধীর রঞ্জন রায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দেন।বাংলায় ফেরার জন্য অনেক পরিযায়ী শ্রমিক অপেক্ষা করছেন, কিন্তু তাদের ফেরানোর জন্য রাজ্যে পর্যাপ্ত ট্রেন নেই।পশ্চিমবঙ্গের এই দুরবস্থার কথা জানানোর পর তিনি মুখ্যমন্রীকে ট্রেন দেওয়ার কথা বলেন। যারফলে আরও আটটি ট্রেন মুখ্যমন্ত্রী রাজ্যে ঢোকার অনুমতি দেন। কিন্তু যে পরিমাণ পরিযায়ী বাইরে আছেন, সে তুলনায় আটটি ট্রেন কিছুই নয়।

এরপর অধীর রঞ্জন রায় মুখ্যমন্ত্রীকে আরও ট্রেনের দাবি করেছেন। তিনি বলেন, “আমরা বাংলার পরিযায়ী মানুষদের যে তালিকা তৈরি করেছিলাম তা গতকাল সব রাজ্য গুলোকে দিয়েছি। বাংলার মুখ্যমন্ত্রী কেও পাঠিয়েছি।
ট্রেন পর্যাপ্ত, ট্রেনের কোনো কমতি নেই। শুধু ট্রেন পশ্চিমবঙ্গে ঢোকার অনুমতি দিলেই তারা সবাই তাদের বাড়িতে পৌঁছতে পারবে”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top