
নিজস্ব সংবাদদাতা,আসানসোল, ৩ রা জুন :বাড়িতে না থাকার সুযোগে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে আসানসোলের মহিশীলায় ৷ স্থানীয় সূত্রে খবর আসানসোল পুরসভার ৪২ নং ওয়ার্ড তথা গ্রীণভিউ পার্কের বাসিন্দা বিমল দাঁ রবিবার স্বপরিবারে রতিবাটি গ্রামের বাড়িতে পুজো উপলক্ষ্যে যান ৷ রাতে বাড়িতে কেও না থাকার সুযোগে সদর দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে ৷ সোমবার সকালে স্থানীয়রা বাড়ির দরোজার তালা ভাঙা দেখে বিমল দাঁকে খবর দিলে তিনি বাড়ি ফিরে দেখেন , আলমারির লক ভেঙে সব তছনছ করে বাড়িতে ছড়ানো আছে ৷ একই সাথে বাড়িতে রাখা নগদ ২৫০০০ টাকা সহ সোনা ও রূপার গহনাগুলি খোয়া গিয়েছে ৷ সব মিলিয়ে আনুমানিক প্রায় ৭৫০০০ টাকা ৷ আসানসোল দঃ থানায় খবর দেওয়া হলে , পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে ৷


















