বাড়ির কাজের মেয়ের তৎপরতায় প্রানে বাঁচলেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী

বাড়ির কাজের মেয়ের তৎপরতায় প্রানে বাঁচলেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা বীরভূম, ১০ই মার্চ :বাড়ির কাজের মেয়ের তৎপরতায় এবং পুলিশের মানবিক সহযোগীতায় প্রানে বাঁচলেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী । তালা বন্ধ ঘর থেকে তালা ভেঙ্গে অসুস্থ পৌঢাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলো বীরভূমের রামপুরহাট থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পুরসভার সাত নম্বর ওয়ার্ডের সিংড়াগড়াপাড়ায় ।
উদ্ধার হওয়া পৌঢার নাম অপরাজিতা চক্রবর্তী (৬৪) । তার স্বামী গত দুদিন ধরে বাড়ির বাইরে । ওই মহিলা বাড়িতে একাই ছিলেন ।তিনি অসুস্থ্য হয়ে গত দুদিন ধরে নিজের বাড়িতে তালা বন্ধ অবস্থায় পড়েছিলেন । বাড়ির কাজের মহিলা দুদিন ধরে ডেকে সাড়া না পেয়ে ফিরে যাচ্ছিলেন । আজও তিনি এসে ডাকা ডাকি করেন । তালা না খোলায় তার সন্দেহ হয় । তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান । এরপর প্রতিবেশীরা দোতলার জানলায় মই দিয়ে উঁকি মেরে দেখেন ওই মহিলা বিছনায় অচৈতণ্য অবস্থায় পড়ে আছেন । তারপর এলাকার কাউন্সিলর তথা রামপুরহাটের পুরপ্রধান অশ্বিনী তেওয়ারিকে বিষয়টি জাননো হলে তিনি রামপুরহাট থানায় খবর দেন । এরপর রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে বন্ধ ঘরের তিনটি তালা ভেঙ্গে ওই মহিলাকে উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top