বাড়ির বাইরে প্রস্রাব করার প্রতিবাদে থেঁতলে খুন করা হল যুবককে..

বাড়ির বাইরে প্রস্রাব করার প্রতিবাদে থেঁতলে খুন করা হল যুবককে..

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জোর যার মুলুক তার!‌ এই নীতি নিয়েই যেন চলছে রাজধানী শহর দিল্লি। সেখানে ২৬ বছর বয়সের এক যুবককে সিমেন্টের স্ল্যাব দিয়ে থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ। দক্ষিণ–পূর্ব দিল্লির গোবিন্দ পুরী এলারায় ওই যুবকের বাড়ির বাইরে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রস্রাব করছিলেন। তখন যুবকটি প্রতিবাদ করেন। সে কথা কর্ণপাত না করলে যুবকটি একটি চড় কষিয়ে দেন ওই ব্যক্তির গালে। তারপরই ওই যুবকটিকে ধরে ব্যক্তি এবং তার ছেলেরা সিমেন্টের স্ল্যাব দিয়ে আঘাত করে।
পুলিস সূত্রে খবর, ওই যুবকটির নাম লিলু। নেহরু ক্যাম্পের বস্তিতে সে থাকত। খারাপ চরিত্রের এই লিলুর বিরুদ্ধে ১৭টি অভিযোগ রয়েছে। ছিনতাই–ডাকাতির সঙ্গে যুক্ত ছিল সে। এই লিলু সুলভ শৌচাগার থেকে ফেরার পথে দেখে তার বাড়ির বাইরে দাঁড়িয়ে মান সিং (‌৬৫)‌ নামে এক ব্যক্তি প্রস্রাব করছে। তখন রেগে গিয়ে সে প্রতিবাদ করে। সেই প্রতিবাদে কর্ণপাত করেনি। তখন মান সিংয়ের গালে চড় কষিয়ে দেয় লিলু। তার প্রতিশোধ নিতে মান সিং, তার স্ত্রী, দুই ছেলে রবি ও নীলকমল সিমেন্টের স্ল্যাব দিয়ে আঘাত করতে থাকে। এই অভিযোগ লিলুর দাদা সঞ্জয় করেছে পুলিসকে।
পুলিসের ডেপুটি কমিশনার (দক্ষিণ–পূর্ব)‌ চিন্ময় বিসওয়াল তদন্ত করতে নেমে একই তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন। স্ল্যাবের আঘাতে লিলু অচৈতন্য হয়ে পড়ে। তখন তাকে এইমসের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা লিলুকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তদের নামে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে। ‌

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top