বাড়ির ভেতর ২৭ বস্তা চাল মজুত, বাড়ির মালিককে আটক করল পুলিশ

বাড়ির ভেতর ২৭ বস্তা চাল মজুত, বাড়ির মালিককে আটক করল পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৭ এপ্রিল, বারাসাত বনমালীপুর ১৪ ওয়ার্ড এলাকায় একটি বেড়ার ঘরে মজুত করেছিল ২৭ বাস্ত চাল রেশন এর চাল। আজ পুকুর পরিষ্কার করতে গিয়ে নজরে আসে স্থানীয় কাউন্সিলারের। স্থানীয় কাউন্সিলর সমীর কুন্ডু জানান, ওখানে বেশ কিছুদিন আমার দাস নামে এক ব্যক্তি ব্যবসা করতো। তবে আজ পুকুর পরিষ্কার করতে গিয়ে নজরে আসে স্থানীয় কাউন্সিলারের।ওখানে বেশকিছু বস্তা চাল মজুত করা রয়েছে, তারপরে স্থানীয় প্রশাসনকে খবর দেয় কাউন্সিলর।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রশাসনে এসে ২৭ বস্তা চাল সহ একটি গাড়ি ও দুজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ। পাশাপাশি সঠিক তদন্ত ও শাস্তির দাবি করেন কাউন্সিলর। পুলিশ সূত্রে খবর ছোট জাগুলিয়া এসএস ঘোষ এন্টারপ্রাইজ রেশন শপ এর এই চাল। এখানে বেআইনি ভাবে বিক্রির জন্য মজুত করা হয়েছিল।ঘটনার তদন্তে বারাসাত থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top