
নিজস্ব সংবাদদাতা ,দুর্গাপুর,২৬ শে মার্চ :বাড়ির সামনে মদ,গাঁজা খাওয়ার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত ৬২ বছরের বৃদ্ধাসহ দুজন।সন্ধ্যা নামলেই দুর্গাপুরের বেনাচিতি রামকৃষ্ণপল্লী হয়ে ওঠে নরকতুল্য বলে অভিযোগ আহতদের।পুলিশের কাছে অভিযোগ জানালো পরিবার।।
দুর্গাপুর থানা এলাকার রামকৃষ্ণপল্লীর বাসিন্দা মায়া বসু এবং তার পরিবারের বসবাস।অভিযোগ ১৮ নম্বর ওয়ার্ডের খাটাল এলাকার বেশ কিছু যুবক এই এলাকায় সন্ধ্যার পরে গাঁজা,মদ খায় প্রকাশ্যে।সোমবার সেই যুবকরা নেশা করে মায়াদেবীর বাড়ির সামনে বসেছিল।মায়াদেবীর ছেলে সুমিত বসু সেইসময় বাড়ি ঢুকছিল।সেইসময় তাদের বাড়ির পোষা কুকুর চিৎকার করছিল।নেশাগ্রস্ত যুবকরা সুমিত কে বলে “” কুকুর এর চিৎকার বন্ধ কর তা নাহলে তোদের বাড়ির সবার গলার আওয়াজ করা বন্ধ করে দেব।””এরপরে সুমিত কোনও কথা না বলে বাড়ির বাইরের দরজা বন্ধ করে বাড়ির ভেতরে ঢুকতে চাইলে ওই নেশাগ্রস্ত দুষ্কৃতিরা দরজায় লাথি মারলে সুমিত বাবুর নাকে আঘাত লাগে,ভেঙে যায় চশমা।এরপরে আওয়াজ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন সুমিতবাবুর ৬৫ বছর বয়সী মা মায়া বসু।মাত্র সাত দিন আগে মায়াদেবীর ভাঙা হাতে প্লেট বসানো হয়।দুষ্কৃতিরা মায়াদেবীকে ধাক্কা মারে।পড়ে যান মায়া দেবী।ভাঙা হাতে ফের জোরালো আঘাত পেয়ে যন্ত্রনায় চিৎকার করেন মায়াদেবী।তা শুনে প্রতিবেশীরা বেরিয়ে এলে ওই দুষ্কৃতিকারীরা পালায়।আজ এ জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন মায়া দেবীর ছেলে সুমিত বসু।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রামকৃষ্ণপল্লী এলাকায়।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।।



















