নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ১লা এপ্রিল :তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলার তৎকালীন জেলা সভাপতি বিকাশ বসু ২০০০ সালের আজকের দিনে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন। ওই দিন সকাল ন’টা পনেরো নাগাদ প্রকাশ্যে ইছাপুর স্টোর বাজার এর মতো জনবহুল এলাকায় গুলি করে খুন করে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই ঘটনাকে ফের উস্কে দিয়ে লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে তৃণমূল কংগ্রেস। সে কারণেই আজ তার মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভার আয়োজন করা হয়। এই সভা থেকেই বিকাশ বসু হত্যার তদন্ত শুরু হওয়ার দাবি জানানো হয়। 
বিকাশ বসুর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভার আয়োজন করলো তৃণমূল
বিকাশ বসুর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভার আয়োজন করলো তৃণমূল
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















