বিকাশ ভবনের পর এবার ‘বাংলার শিক্ষা’ পোর্টালেও রঙের বদল! নীল-সাদার জায়গায় গেরুয়া-কমলা, নতুন ইন্টারফেস ঘিরে চর্চা

বিকাশ ভবনের পর এবার ‘বাংলার শিক্ষা’ পোর্টালেও রঙের বদল! নীল-সাদার জায়গায় গেরুয়া-কমলা, নতুন ইন্টারফেস ঘিরে চর্চা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিমবঙ্গ —

নবান্নের ধাঁচে সল্টলেকে রাজ্য শিক্ষা দফতরের সদর দফতর বিকাশ ভবনের নামফলকের রং আগেই নীল-সাদা থেকে বদলে গেরুয়া করা হয়েছিল। এবার রঙের পরিবর্তন দেখা গেল রাজ্য স্কুল শিক্ষা দফতরের অন্যতম গুরুত্বপূর্ণ অনলাইন মাধ্যম ‘বাংলার শিক্ষা’ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালেও। পোর্টালের নতুন ইন্টারফেসে পুরনো নীল রঙের পরিবর্তে ব্যবহার করা হয়েছে গেরুয়া বা কমলা রং।

পোর্টালটির নতুন ডিজাইনে চোখে পড়ছে একাধিক পরিবর্তন। উপরের মূল ব্যানার, ‘সাইন ইন’ বোতাম এবং পেজের বর্ডার—আগে যেখানে নীল রং ব্যবহার করা হত, সেখানে এবার গেরুয়া বা কমলা রঙের উপস্থিতি দেখা যাচ্ছে।

উল্লেখ্য, রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির শিক্ষক, প্রধান শিক্ষক এবং প্রশাসনিক আধিকারিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পোর্টাল। পড়ুয়াদের নম্বর নথিভুক্ত করা থেকে শুরু করে স্কুলের দৈনন্দিন বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য এই অনলাইন ব্যবস্থার সাহায্য নেওয়া হয়।

রাজ্যে প্রশাসনিক পালাবদলের পর বিভিন্ন সরকারি ভবন ও প্রশাসনিক পরিসরে রঙের পরিবর্তন নজরে এসেছে। বিকাশ ভবনের নামফলকের রং বদলের পর এবার শিক্ষা দফতরের গুরুত্বপূর্ণ অনলাইন পোর্টালেও একই ধরনের পরিবর্তন সামনে এল। ফলে সরকারি ভবনের পাশাপাশি ডিজিটাল প্রশাসনিক পরিসরেও রঙের বদল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top