বিজেপি’র অনুগত মিডিয়া ভুল ধরে অপব্যাখ্যা করছে মন্তব্য অরূপ রায়ের । গৌতম চৌধুরীর কথার সঙ্গে আমরা একমত নই, সাফ জানালেন অরূপ। মনোজ তিওয়ারির মতে, গৌতম চৌধুরী এক বলতে গিয়ে অন্য উদাহরণ দিয়ে ফেলেছেন। বিজেপি’র অনুগত মিডিয়া সেই ভুল ধরে অপব্যাখ্যা করছে। রবিবার সকালে হাওড়ার মন্দিরতলায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী তথা মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরূপ রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “গৌতম চৌধুরীর কথার সঙ্গে আমরা একমত নই। উনি যে কথা বলেছেন সেটা কখনোই সঠিক নয়। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল। তার একটা নীতি আদর্শ আছে। তা নিয়েই আমরা দল করছি।
১৯৯৮ সালে আমরা জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলাম। আমাদের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভাপতি ছিলেন সুব্রত বক্সী। পরে আমরা জাতীয় নির্বাচন কমিশন থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের স্বীকৃতি পেয়েছি। আমাদের দলের বিভিন্ন শাখা সংগঠন আছে। যুব, মহিলা, ছাত্র, শ্রমিক, সংখ্যালঘু, এসসি, এসটি, ওবিসি, জয়হিন্দ, বঙ্গজননী প্রমুখ আমাদের বিভিন্ন সংগঠন আছে। যা বুথ, ব্লক, অঞ্চল স্তর পর্যন্ত বিস্তৃত। আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমরা দক্ষিণপন্থী মনোভাবে বিশ্বাস করি।
সুতরাং ওনার কথার সঙ্গে আমরা একমত নই”।আবাস যোজনায় দুর্নীতি নিয়ে গতকাল শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল যে অভিযোগ করেছেন সেই অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অরূপ রায় বলেন, “আবাস যোজনায় যদি কোনও অনিয়ম হয়ে থাকে তাহলে দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে। কালীপদবাবু নিশ্চয়ই কোনও জায়গা থেকে অভিযোগ পেয়েছেন তাই উনি বলেছেন। তবে আমার কাছে এসডিও, ডিএম বা কারও বিরুদ্ধেই কোনও অভিযোগ নেই। সুতরাং কালীপদবাবু যদি কোনও অভিযোগ পেয়ে থাকেন বিডিও’র বিরুদ্ধে উনি দলের কাছে সেটা জানাবেন। রাজ্য সরকারের কাছে সেটা জানাবেন। রাজ্য সরকার নিশ্চয়ই সেই ক্ষেত্রে ব্যবস্থা নেবে”।
কিভাবে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি বাড়িতে বাড়িতে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে তার বিশদ ব্যাখ্যা করেন অরূপবাবু। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মযজ্ঞ সারা রাজ্যে করেছেন তার ফল আমরা নির্বাচনে পেয়েছি। এখন আমরা মানুষের কাছে বাড়িতে বাড়িতে পৌঁছে যাব এই দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকে সামনে রেখে। সেই লক্ষ্যমাত্রা দল থেকে আমাদের দেওয়া হয়েছে। আমরা দলের নির্দেশেই সেই কাজ করব। এদিনের দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশ নিয়েছিলেন বিভিন্ন শাখা সংগঠনের মধ্য হাওড়ার নেতৃবৃন্দ।
অন্যদিকে, এদিনই হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কদমতলা বাজারে দলীয় কার্যালয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা ওই কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি। সাংবাদিক বৈঠকে গৌতম চৌধুরীর বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্নের উত্তরে মনোজ তিওয়ারি বলেন, বিজেপির হয়ে প্রচার করে এমন কিছু সংবাদমাধ্যমের এটাই কাজ। তাদের কাজই হচ্ছে বিভিন্ন কথার ভুল খুঁত খুঁজে বের করা। আসলে গৌতম চৌধুরী এভাবে দলকে নিয়ে কিছু বলতে চাননি।
উনি যেটা আসলে বলতে চেয়েছিলেন সেটা বলতে না পেরে ভুল করে অন্য উদাহরণ দিয়ে ফেলেছেন। সেটাই বিজেপি’র কিছু মিডিয়া হাউস প্রচার করছে বলে এদিন মনোজ দাবি করেন। মনোজ তিওয়ারি আরও বলেন, সারা বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। অথচ বিজেপির মতো কিছু রাজনৈতিক দল তারা এই উন্নয়ন সহ্য করতে পারছে না। তারা তাই নানাভাবে তৃণমূল কংগ্রেস সরকারকে অপদস্ত করছে।
তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। তাই এই বিজেপির মতো দলের নজর থেকে বাঁচতে আমাদের দলের এই সুরক্ষা কবচ তো লাগবেই। আমরা সাধারণ মানুষের পাশে আছি। সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প মুখ্যমন্ত্রী করেছেন। মুখ্যমন্ত্রীর সেই সমস্ত প্রকল্প আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে পৌঁছে দেব। তার জন্যই দিদির সুরক্ষা কবচ এই কর্মসূচি পালিত হচ্ছে। শিবপুর কেন্দ্রেও আমি যতটা সময় পাবো মানুষের বাড়িতে গিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করব।
বিজেপি’র অনুগত মিডিয়া ভুল ধরে অপব্যাখ্যা করছে মন্তব্য অরূপ রায়ের

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
কালীপুজোর রাতে এনআরএস মেডিক্যাল কলেজের হস্টেলে আগুন, বাজি পোড়ানো ঘিরে উঠল গুরুতর অভিযোগ
মিডটার্মে ভরাডুবির পর ট্রাম্পের হুঁশিয়ারি, ‘আরও বড় ও শক্তিশালী হয়ে ফিরব’
ফের বামেদের বইয়ের স্টলে ভাঙচুরের অভিযোগ, কালীপুজোর রাতে উত্তেজনা নৈহাটি-সহ একাধিক এলাকায়
২০২৯-এর লোকসভা নির্বাচনে ক্ষমতাচ্যুত হবে এনডিএ সরকার, কোচির সভা থেকে দাবি অভিজিৎ দীপকের
কলকাতার বায়ুদূষণ কমাতে জল স্প্রেতে মেশানো হবে গোলাপ জল, মন্ত্রীর ঘোষণায় শুরু বিতর্ক

Share this:

মুম্বইয়ের বস্তিবাসীদের যাতায়াতের খরচের ৮২ শতাংশই সময়ের অপচয়, উঠে এল আইআইটি বম্বের সমীক্ষায়
কালীপুজোর পরেই আবহাওয়ার বদল, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
সামির টেস্ট ক্রিকেট থেকে অবসরের জন্য বিসিসিআইকে দায়ী করলেন রবি শাস্ত্রী, উঠল একাধিক প্রশ্ন
তিন দেশের বিরুদ্ধে ওডিআইতে ৫০-এর বেশি ছক্কা! বিশ্ব ক্রিকেটে নজির গড়লেন ‘হিটম্যান’ রোহিত শর্মা
ক্ষমতার পালাবদলে বদলেছে ছবিটাও, কালীপুজোয় কালীঘাটের বাড়িতে অতিথিদের আপ্যায়নে মমতা
আইএএস অফিসারদের জন্য একগুচ্ছ নতুন সুবিধা, বিদেশ ভ্রমণ থেকে ৫০ লক্ষ টাকার শিক্ষাঋণ

RECOMMENDED FOR YOU.....

রাজ্যে বিশ্ববিদ্যালয় সার্ভিস কমিশন গঠনের উদ্যোগ, গঠনতন্ত্র তৈরিতে ১১ সদস্যের কমিটি নবান্নের
রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনের অভিযুক্তকে ঘিরে এনকাউন্টারের অভিযোগ, গুলির লড়াইয়ে কী পরিণতি?
বোলপুরে অনুব্রতর কালীপুজোয় ৭০০ ভরি সোনার গয়নায় সজ্জিত মা, বাজারমূল্য প্রায় সাড়ে ১১ কোটি টাকা
রাজ্যের সব জেলায় মিড-ডে মিলের জন্য সেন্ট্রাল কিচেন তৈরির উদ্যোগ, দায়িত্ব পাচ্ছে ইসকনের অন্নমিত্র ফাউন্ডেশন
অভিষেকের জন্মদিন ঘিরে বিতর্কে তৃণমূলকে নিশানা সুকান্তর, কলকাতা পুরসভার দ্রুত নির্বাচনের দাবিও
কালীপুজোয় বৃষ্টির আশঙ্কা নেই কলকাতায়, শুকনো থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, সোমবার থেকে বদল
মমতার ‘বুলডোজার’ মন্তব্যের পাল্টা জবাব শমীকের, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন বিজেপি সভাপতি?
শুধু রেশন পাওয়াই নয়, একাধিক সরকারি প্রকল্পেও জরুরি রেশন কার্ড, কোন কোন সুবিধা পেতে লাগে এই নথি?