বিজেপির অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে

বিজেপির অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ১১ই মে : গতকাল রাতে নীলগঞ্জ মন্ডলের পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের অন্তর্গত নেতাজি পল্লীতে বিজেপির লোকসভা নির্বাচন অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে। অভিযোগ গতকাল রাতে একদল দুষ্কৃতী এসে বিজেপি অফিসে প্রথমে ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। ভেতরে থাকা নির্বাচনী বিভিন্ন কাগজপত্র পুড়ে যায়। বিজেপির তরফ থেকে বলা হয়েছে দীর্ঘদিন ধরে তারা এই তান্ডব চালিয়ে আসছিল কালকে অফিসে কেউ না থাকায় সুযোগ বুঝে তারা আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পর থেকে বিজেপি কর্মীরা ক্ষোভে ফুঁসছে। এবং এই ঘটনার পর বিজেপির তরফ থেকে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বিজেপির তরফ থেকে অভিযোগ এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top