নিজস্ব সংবাদদাতা ২ এপ্রিল ২০২১বীরভূম: বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের B মণ্ডলের চিনপাই দলীয় কার্যালয়ে অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যানারে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় রীতিমতো উত্তপ্ত দুবরাজপুর ব্লকের চিনপাই অঞ্চলl
গতকাল রাতে অন্ধকারে তৃণমূলী দুষ্কৃতিকারীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে বিজেপির দাবি। যদিও এই ঘটনা অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, এটা বিজেপির গোষ্ঠী কোন্দল এর ফলl পুরো ঘটনাটি জানানো হয়েছে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে l আজ সকালে ঘটনাস্থলে তদন্তে আসেন সদাইপুর থানার পুলিশ ।
আরও পড়ুন…শৌখিনতার কারণে দুই দশক ধরে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করছেন বিনয় দাস



















