নিজস্ব সংবাদদাতা,মালদা, ২৩ শে ডিসেম্বর :সামান্য বেড়া রাখাকে কেন্দ্র করে প্রতিবেশী সাথে বচসা। সেই নিয়ে বিজেপির জেলা পরিষদ সদস্য কে মারধর। ঘটনায় রাজনৈতিক মোড়। তৃণমূল নেতা অরবিন্দ ঘোষের নেতৃত্বে হামলা বলে অভিযোগ বিজেপির। গাজোলে বিজেপির ভীত শক্ত হচ্ছে। তাই আতঙ্কিত হয়ে এই হামলা বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল নেতৃত্ব।
গত পঞ্চায়েত নির্বাচনে গাজোল এর 6 নাম্বার আসন থেকে জেলা পরিষদের নির্বাচিত হয়েছেন বিজেপি প্রার্থী সাগরিকা সরকার। তার অভিযোগ এরপর থেকেই নানা অছিলায় এলাকা তৃণমূল নেতৃত্ব তার ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। তাকে নানান ভাবে হেনস্থা করছে।এদিন সামান্য বেড়া দেওয়া কে কেন্দ্র করে তার বাড়িতে স্থানীয় তৃণমূল নেতা অরবিন্দ ঘোষ দলবল নিয়ে চড়াও হয়। তাকে তারা মারধর করে। এমনকি গলা টিপে তাকে হেনস্তা করা হয়। এতে তার হাতে গুরুতর আঘাত লাগে। শনিবার রাতে তিনি এ নিয়ে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা অরবিন্দ ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তিনি বলেছেন এই ঘটনায় তিনি কোনোভাবেই যুক্ত নন। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দুলাল সরকার বলেন সম্পূর্ণ সাজানো ঘটনা। তৃণমূল কংগ্রেস কারুর ওপর হামলা করেনি।বিজেপি নানানভাবে পঞ্চায়েত নির্বাচন থেকেই গাজোলে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।
বিজেপির জেলা পরিষদের সদস্য কে মারধরের অভিযোগ
বিজেপির জেলা পরিষদের সদস্য কে মারধরের অভিযোগ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















