বিজেপির বিক্ষোভ অবস্থান ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি

বিজেপির বিক্ষোভ অবস্থান ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর,২৪শে জুন :ভাটপাড়ায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবং রাজ্যজুড়ে আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপারের অফিসে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল বিজেপি। রায়গঞ্জ কর্নজোড়ায় উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে বিজেপির কর্মী সমর্থকেরা। পরে জেলা বিজেপির এক প্রতিনিধিদল জেলা পুলিশ সুপার সুমিত কুমারের কাছে ডেপুটেশন দেন। বিজেপির এই অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যাবস্থা মোতায়েন করা হয় গোটা পুলিশ সুপারের অফিস চত্বর জুড়ে।

তবে রায়গঞ্জে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটলেও জেলার ইসলামপুরে অতিরিক্ত পুলিশ সুপারের দপ্তরে বিজেপির বিক্ষোভ অবস্থান ঘিরে পুলিশের সাথে সামান্য ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। জানা গিয়েছে একসঙ্গে অনেক কয়জন বিজেপি কর্মী ডেপুটেশনে অংশ নিতে গেলে পুলিশ বাধা দেয়। সেই সময় পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয়। এই ঘটনায় সামান্য উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে*।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top