
নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,২৭শে মে :ভোট পরবর্তী হিংসা সল্টলেকের দত্তাবাদে।
বিজেপির বিধাননগর দক্ষিণ মন্ডলের মহিলা মোর্চার প্রেসিডেন্ট সুমিত্রা আদিত্য কে মারধর।ভোটের দিন পোলিং এজেন্ট ছিল স্বামী রাজু আদিত্য ও স্ত্রী সুমিত্রা আদিত্য কে মারধরের অভিযোগ।স্বামীকে তুলে নিয়ে আটকে রেখে মারধর করার অভিযোগ। ৩৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্তের অনুগামী দের দিকে অভিযোগ বিজেপি কর্মীর।পরে পুলিশ গিয়ে উদ্ধার করে বলে দাবি তাদের।
বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের।
বিজেপির বিধাননগর দক্ষিণ মন্ডলের মহিলা মোর্চার প্রেসিডেন্ট সুমিত্রা আদিত্যর অভিযোগ আজ সকালে তার বাচ্চাকে নিয়ে স্বামী ও স্ত্রী তাদের এক চেনাপরিচিত দুর্ঘটনা হয়েছিল তাকে দেখতে যাই ।সেখানে বসার সঙ্গে সঙ্গে নির্মল দত্তের দলবল এসে ঘিরে ধরে আমার স্বামী কে টেনে নিয়ে যায়।মহিলারা আমাকে ঘিরে ধরে মারধর করে।রেপ করে দেওয়ার হুমকি দেয়।আমি বিজেপি করি আমি বুথে বসে ছিলাম ওদের কথা কেন শুনেনি ।ভোটের দিন আমাকে বুথ ছাড়তে বাধ্য করে।আমি কেন বিজেপি করি বিজেপির হয়ে কেন বুথে বসেছি এটাই আমার অপরাধ।এর পর খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে।আমরা সবাই আতঙ্কে আছি।
৩৮ নাম্বার ওয়ার্ডের তৃনমুল কাউন্সিলর নির্মল দত্তের দাবি ….সম্পূর্ণ মিথ্যা কথা বলা হচ্ছে ।তারা এসে উল্টো পাল্টা থ্রেট করছিল মানুষ কে বলছিল দেখে নেবে.এক জনের বাড়িতে দেখতে গেছিলো ।দেখার নাম করে উত্তেজনা করছিল ওই এলাকায় পার্টি অফিস ক্লাব দখল করে নেবে গালাগালি করছিল।ওখান কার লোক আমাকে ফোন করে আমি ধরে রাখতে বলি।আমি গিয়ে পুলিশ কে জানাই পুলিশ এলে তাদের হাতে তুলে দি।আমি আমার এলাকায় শান্তি চাই এলাকায় কোনো অশান্তি চাই না যদি কেউ মনে করে আমার এলাকায় অশান্তি চায় তবে আমি ছেড়ে কথা বলবো না।


















