বিজেপির যুব নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির যুব নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ৩০ ডিসেম্বর, বর্ধমানে সংশোধনাগার চত্বরে বিজেপির যুব নেতাকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, জেলের মধ্যে বন্দী বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শ্যামল কুমার রায়। সেসময় অতর্কিতে প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল তাঁকে লাঠি দিয়ে মারধর করে। জানা যায়, আগ্নেয়াস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।

বিজেপির অভিযোগ তৃণমূল নেতা আব্দুল রব এভাবে হামলা চালিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায় বিজেপি।এরপরই বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা।যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top