বিজেপির যুব মোর্চার নেতা রাজু সাহা নেতৃত্বে তৃণমূলে যোগ দিলেন ৫০ জন যুবক

বিজেপির যুব মোর্চার নেতা রাজু সাহা নেতৃত্বে তৃণমূলে যোগ দিলেন ৫০ জন যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১০ ফেব্রুয়ারি ২০২১ কোচবিহার: বিজেপির সর্ব ভারতীয় নেতা অমিত শাহের সভার আগে সরগরম হয়ে উঠেছে কোচবিহারের রাজনীতি। আগামী কাল কোচবিহার রাসমেলার মাঠ থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

তার আগে আজ দলের তৃণমূলের কার্যালয়ে বিজেপির যুব মোর্চার ২৬ নম্বর মণ্ডলের নেতা রাজু সাহার নেতৃত্বে ৫০ জন যুবককে দলে যোগদান করালো। তাঁদের অভিযোগ তাঁরা বিজেপিতে যোগ্য সম্মান পাচ্ছে না। শুধু তাই নয় এদিন সাংবাদিক সম্মেলনে তৃনমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায় বিজেপির বিরুদ্ধে মনিষী ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিকে অপমানিত করার অভিযোগ তুলেছেন। আগামী কালের সভায় নারায়ণী রেজিমেন্ট গড়ার কথা বলে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতিও দেওয়া হতে পারে বলে তিনি অভিযোগ করেছেন।

আরও পড়ুন…অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, আশঙ্কাজনক দুই

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top