নিজস্ব সংবাদদাতা,কোচবিহার,১৬ই আগস্ট :মাথাভাঙায় বিজেপির শ্রমিক সংগঠনের রক্তদান শিবিরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বেশ কয়েকটি বাইক ভাংচুর।আজ স্থানীয় একটি ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করেছিল বিজেপির শ্রমিক সং গঠন। অভিযোগ সেই শিবিরে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
এই ঘটনায় বিজেপি কর্মীদের বেশ কয়েকটি বাইক ভাংচুর চালানো হয়, পাশাপাশি একটি তৃণমূল পার্টি অফিসেও ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।




















