বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন গ্রাম পঞ্চায়েতের ২৮ জন পঞ্চায়েত সদস্য

বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন গ্রাম পঞ্চায়েতের ২৮ জন পঞ্চায়েত সদস্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কোচবিহার, ৪ঠা জুন : কোচবিহারের দিনহাটা ভেটাগুড়ি তে বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিককে সম্বর্ধনা দিল স্থানীয় বিজেপি কর্মীরা। এই সম্বর্ধনা অনুষ্ঠানে নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন ভেটাগুড়ি ১ নম্বর ও ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৮ জন পঞ্চায়েত সদস্য। এরমধ্যে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৬ জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করলেন, অন্যদিকে ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৬ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে ১২ জন আজ বিজেপিতে যোগদান করলেন। পঞ্চায়েত নির্বাচনে এইসব পঞ্চায়েত সদস্যরা নির্দল হিসেবে জয় লাভ করেন, সেই সময় নিশীথ প্রামাণিকের নেতৃত্বে যুব তৃণমূল কংগ্রেস এই নির্দল দের সমর্থন দেয়। কিন্তু নিশীথ প্রামাণিককে তৃণমূল থেকে বহিষ্কারের পর এদের মধ্যে অনেকেই তৃণমূল কংগ্রেসের ফিরে যান। আজ ফের তারা নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করল। এই যোগদানের ফলে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে এল এবং ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু হয়ে পরলো।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top