বিজেপি করলে হাটে সব্জি বেচা যাবে না, সমর্থকদের মার

বিজেপি করলে হাটে সব্জি বেচা যাবে না, সমর্থকদের মার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বীরভূম:বিজেপি করলে হাটে সবজি বিক্রি করা যাবে না এমনই দাবি তুলে বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ বীরভূমের নানুরে। ঘটনায় তিনজন বিজেপি কর্মী আহত অবস্থায় নানুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

বুধবার সকালে নানুরের কড্ডার খুঁজিটিপাড়ার হাটে সবজি বিক্রি করতে আসেন খুঁজুটিপাড়ার কাকুনিয়া গ্রামের বেশ কয়েকজন সবজি বিক্রেতা। সে সময় তাদের উপর অতর্কিত হামলার অভিযোগ তৃণমূল সমর্থকদের। বেশ কয়েকজন সবজি বিক্রেতা ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হলেও তিন থেকে চারজনকে আটক করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মার খেয়ে তিন বিজেপি সমর্থক নানুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

মার খাওয়া বিজেপি কর্মী সমর্থকদের দাবি, গত সোমবার যে জেলাব্যাপী বিজেপির তরফ থেকে থানা ঘেরাও এবং ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল। সেকারণেই তাদের ওপর এমন হামলা।

আহত বিজেপি সমর্থক রামপ্রসাদ মন্ডল জানান, “সকালে হাটে হঠাৎ করে আমাদের উপর হামলা। কাউকে চিনতে পারিনি, এদিক ওদিক থেকে মারধর করা হয়। আমি কোন মিটিং মিছিলে যাই না, তবে আমার ভাগ্নে বিজেপির মিটিং-এ নিয়ে গিয়েছিল। আর সেজন্যই আমাকে মারা হয়।”

তবে তৃণমূলের তরফ থেকে এই সমস্ত মারধরের অভিযোগ অস্বীকার করা হয়। তৃণমূল নেতা কেরিম খান জানান, “হাটের মধ্যে মাল কেনাবেচা নিয়ে সমস্যা। তার থেকেই যত ঝামেলা। এইভাবে তৃণমূল কর্মীরা হাটের মধ্যে কাউকে মারতে পারে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top