
নিজস্ব সংবাদদাতা, দুবরাজপুর , ৩১ শে মে: বিজেপি করার অপরাধে পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
দুবরাজপুর থানার অন্তর্গত গোহালিয়া গ্রামে গতকাল রাতে এক বিজেপির কর্মীর পোল্ট্রি ফার্মে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। পুড়ে ছাই ফর্মে থাকা কয়েক হাজার পোল্ট্রি। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয় গতকাল রাত্রে। আগুনের দাবদাহে দাউ দাউ করে জ্বলতে থাকে তার পোল্ট্রি ফার্ম। পোল্ট্রি ফার্মের মালিক সুরজিৎ ঘোষাল খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। খবর দেওয়া হয় দুবরাজপুর থানায় ও সিউড়ি দমকল বাহিনীকে। ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ ও সিউড়ি থেকে দমকলকর্মীরা। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুড়ে ছাই হয়ে যায় কয়েক হাজার প্রোল্টি সহ গোটা পোল্ট্রি ফার্ম। বিজেপি কর্মী ও পোল্ট্রি ফার্ম এর মালিক সুরজিৎ ঘোষাল অভিযোগ করেছেন যেহেতু তিনি বিজেপি কর্মী এবং লোকসভা ভোটে গোহালিয়ারা অঞ্চল থেকে বিজেপির পেয়েছে তাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই জঘন্যতম কাজ করেছে।
প্রায় চার লক্ষাধিক টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই পোল্টি ফার্মে। অন্যদিকে গোয়ালা অঞ্চলের তৃণমূল নেতা প্রিয় গোপাল সরকার এই অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি এই জঘন্যতম অপরাধের করা শাস্তি দাবি করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে গোহালিয়ারা এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে।



















