বিজেপি করার অপরাধে বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি করার অপরাধে বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,ক্যানিং,৩ রা জুলাই :বিজেপি করার অপরাধে বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিং থানার রাজারলাঠ পাড়ার ঘটনা। মঙ্গলবার গভীর রাতে এলাকার যুব তৃণমূল নেতা পরেশ দাস ঘনিষ্ঠ অরিত্র বসু প্রায় ৩০ থেকে ৩৫ জন তৃণমূল কর্মীদের কে নিয়ে এসে ওই এলাকায় হামলা চালায় বলে অভিযোগ। কয়েকটি বাড়িতে হামলার পাশাপাশি লুটপাট চালানো হয় বলে দাবি। তৃণমূলরা হামলা চালিয়েছে দেখে কার্যত বাড়ি ছেড়ে পালায় বিজেপি কর্মী সমর্থকরা। পরে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে আসলে পালিয়ে যায় অরিত্র সহ তার সাঙ্গপাঙ্গরা। বিজেপি নেতা অসিত দাস অরিত্র বসুর নাম করে অভিযোগ করে তিনি জানান ৩০ থেকে ৩৫ জন কে সঙ্গে নিয়ে অরিত্র বসু এলাকার ১২ থেকে ১৫ টি বাড়িতে ভাঙচুর চালায়। ভাঙচুরের পাশাপাশি কয়েকটি বাড়িতে লুটপাট ও চালায়। এই ঘটনায় ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ক্যানিংয়ের যুব তৃণমূল নেতা পরেশ রাম দাস জানায় এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। পুলিশ সঠিক তদন্ত করলে সব পরিষ্কার হয়ে যাবে। বিজেপির মিথ্যা অভিযোগ করছে বলে দাবি করেন তিনি। বিজেপির অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার পারেনি পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top