বিজেপি কর্মীকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ৩১ শে মে: বিজেপি করায় প্রথমে একাধিকবার শাসক দলের হুমকি। অবশেষে আজ সকালে বিজেপি কর্মীকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া বয়রা গ্রামে। স্থানীয় সূত্রে খবর ওই বিজেপি কর্মীর নাম রিজন পাল। বয়স ২৩ । কাপড়ের ব্যবসা করার কারণে প্রতিদিন ভোর বেলা তাকে ঘুম থেকে উঠতে হয়। সেইমতো আজ ভোরবেলা উঠেছিল সে। কিন্তু সকাল থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সামনে বিজেপি কর্মীর মোবাইল এবং পায়ের চটি পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। এরপরই এই সন্দেহ হয়। দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বেলা বাড়ার সাথে সাথে স্থানীয় লোকজনের জমায়েত বাড়তে থাকে। তৎক্ষণাৎ শান্তিপুর থানায় গিয়ে স্থানীয় ৩ জন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। যাদের মধ্যে রয়েছে উদয় পাল মধু ঘোষ এবং তাপস ঘোষ। অভিযোগ এরা তিনজনেই এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। যদিও অভিযুক্ত উদয় ঘোষ পুরো ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন এই ধরনের ঘটনার সঙ্গে আমরা যুক্ত নই। আমি কখনোই এর আগে রিজন পাল কে হুমকি দিই নি। ঘটনাস্থলে এসেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও এলাকার পরিস্থিতি এখন উত্তপ্ত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top