
নিজস্ব সংবাদদাতা,কেশপুর,২৪শে জুন :কেশপুরে ব্যাপক উত্তেজনা। মিছিলে যোগ দিতে আসা বিজেপি কর্মীদের উপরে বোমাবাজির অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। কেশপুর বাজারে সকালে বিজেপির ডাকা একটি মিছিলে যোগ দিতে যাবার সময় কেশপুর থানার পঞ্চমীর কাছে অভিযোগ বিজেপি কর্মীদের গাড়ি লক্ষ্য করে বোমা বাজি করে তৃণমূলের স্থানীয় দুষ্কৃতীরা।ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী এলাকায় চলছে রুট মার্চ।




















