বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে উত্তেজনা ময়না নৈছনপুরে

বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে উত্তেজনা ময়না নৈছনপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৩ মার্চ ২০২১ পূর্ব মেদিনীপুর: শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের ময়না নৈছনপুরে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা ছড়ালো সমগ্র এলাকায়। সেই ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে আবার ও বিজেপি কর্মীদের থানার বাইরেই মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে।

তৃণমূল এর বর্তমান বিধায়ক ও তৃণমূল প্রার্থীর উপস্থিতিতেই এই ঘটনা চলে বলে অভিযোগ। উত্তপ্ত হয়ে ওঠে ময়না থানা এলাকা। অপর দিকে তৃণমূলের অভিযোগ নৈছনপুরে বিজেপির দুষ্কৃতীরা হামলা চালায় তৃণমূল কর্মীদের ওপর। থানার সামনে মারধর এর ঘটনায় আহত হন বেশ কয়েক জন বিজেপি সমর্থক। বেশ কয়েক জন কর্মীর বাইক ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগ সব কিছুই চলে পুলিশের সামনে বলে বিজেপির অভিযোগ। থানার মধ্যে আশ্রয় নেন স্থানীয় বিজেপি নেতা কর্মী রা। ভোটের আগে আবার ও একবার পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে। এই ঘটনায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, পাশাপাশি এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।

আরও পড়ুন…আসানসোলে দক্ষিণ থানা অন্তর্গত বিএনআর সংলগ্ন এলাকায় এক তুলোর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top