নিজস্ব সংবাদদাতা ৬ এপ্রিল ২০২১হুগলি: তৃণমূলের বুথ সভাপতির মৃতকে ঘিরে উত্তপ্ত গোঘাটে ।মৃতের নাম সুনীল রায়।
বাড়ি গোঘাটের ফলুই এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত ওই ব্যক্তি তৃণমূলের বুথ সভাপতি ছিলেন ।ছেলে বুথের এ্যজেন্ট।তৃণমূলের অভিযোগ, এদিন ভোট দিয়ে ফেরার পথে, বিজেপি কর্মীরা তাকে ঘিরে ঠেলাঠেলি করে। সেখানেই পরে গিয়ে মৃত্যু হয় তার।



















