নিজস্ব সংবাদদাতা ২৪ মার্চ ২০২১ কোচবিহার,দিনহাটা : বিজেপির শহর মন্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দিনহাটা শহরের ডাকবাংলো পাড়ায় ।
পশু হাসপাতালের ভিতর ঘরের বারান্দায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ তাকে মেরে খুন করা হয়েছে । আর এই ঘটনায় দিনহাটার তৃণমূলের নেতৃত্ব জড়িত বলেও তাদের অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দিনহাটা মহকুমা থানার পুলিশ। কিভাবে এ ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন…ভারতীয় রেলে ধূমপান এবং দাহ্য পদার্থ বহনের বিরুদ্ধে শুরু হলো অভিযান



















