বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে সপ্তম বেতন কমিশন,মিলবে কৃষক সম্মান নিধি কলকাতায় এসে দাবি জেপি নাড্ডার 

বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে সপ্তম বেতন কমিশন,মিলবে কৃষক সম্মান নিধি কলকাতায় এসে দাবি জেপি নাড্ডার 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৫ ফেব্রুয়ারি ২০২১কোলকাতা: বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে সপ্তম বেতন কমিশন। মিলবে কৃষক সম্মান নিধি।

মনীষীদের দর্শনেই সোনার বাংলা গড়তে চাই। কলকাতায় এসে এ কথাই বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নাড্ডা এ দিন জানান, ”২৯৪ টি বিধানসভা কেন্দ্রেই এই বক্স বসানো হবে। ৩৩ হাজার সাজেশন বক্স বসানো হচ্ছে আমরা রাজ্যের ২ কোটি মানুষের মতামত নেব।” বিজেপির এই কর্মসুচির নাম দেওয়া হয়েছে লক্ষ্য সোনার বাংলা। নাড্ডার প্রতিশ্রুতি, ”বিজেপি ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন লাগু হবে। শিক্ষা ক্ষেত্রে স্কলার শিপ চালু হবে। রাজ্যে দুর্নীতিমুক্ত সরকার হবে। রাজ্যে সিন্ডিকেট সংস্কৃতি বন্ধ হবে। বাংলার সংস্কৃতি সারা দেশের মানুষ কে দিশা দেয়। সেই সংস্কৃতির ফিরিয়ে আনবে বিজেপি”।

আরও পড়ুন…ফের বোমাবাজি ভাটপাড়ায়,একে অপরকে দোষারোপে ব্যস্ত বিজেপি তৃণমূল

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top