নিজস্ব সংবাদদাতা,মালদা ,৪ ঠা এপ্রিল :তৃণমূল কংগ্রেসের পর এবারে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলো ৩০০ বিজেপি কর্মী ও নেতা। দলীয় কর্মী সভার মাধ্যমে এদিন হবিবপুর ব্লক এর জগজীবন পুর এলাকার বিজেপি কর্মী নেতারা দল ত্যাগ করেন । উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী ইশা খান চৌধুরীর হাত ধরেই তারা কংগ্রেসের দলীয় পতাকা নিজেদের হাতে তুলে নেন। ইশা খান জানান হবিবপুর ব্লক এর মানুষ কংগ্রেসের উপরই ভরসা করছেন ।এই বারের নির্বাচন এলাকায় ঘুরে তিনি মানুষের সমর্থন পাচ্ছেন। যোগদান কর্মসূচির পর প্রার্থী ইশা খান চৌধুরী ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যে মেতে উঠলেন।
দলত্যাগ বিষয়ে মালদা জেলা বিজেপির সভাপতি সঞ্জিত মিশ্র জানান যে কংগ্রেস দলের কোনো ভবিষ্যত নেই সেই দলে কেন আমাদের কর্মী কেন যাবে। জেলা জুড়ে টি এম সি থেকে কংগ্রেসে আবার কংগ্রেস থেকে টিএমসি দলে যোগদান প্রক্রিয়া ক্রমশ চলছে ।বরঞ্চ প্রচুর টিএমসি ,কংগ্রেস, সিপিএম ,ছেড়ে বিজেপিতে যোগদান করছে ।আমার মনে হয় প্রার্থী ইশা খান চৌধুরী তিনি ভাষাটা বুঝতে পারেননি তাই তিনি সবকিছু গুলিয়ে ফেলছেন । হবিবপুর ব্লকে আমাদের কোন বিজেপি কর্মী কংগ্রেসে যোগদান করেননি। কংগ্রেসে বিজেপি কর্মী যাবে এটা হাস্যকর একটা ঘটনা।
বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলো ৩০০ বিজেপি কর্মী ও নেতা
বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলো ৩০০ বিজেপি কর্মী ও নেতা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















