বিজেপি তৃণমূল সংঘর্ষ ঘিরে উত্তপ্ত বীরভূমের ডোমাইপুর গ্রাম

বিজেপি তৃণমূল সংঘর্ষ ঘিরে উত্তপ্ত বীরভূমের ডোমাইপুর গ্রাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৭ এপ্রিল ২০২১ বীরভূম: ভোটের আগে ফের একবার উত্তপ্ত হলো বীরভূমের সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত সিউড়ি ২ নম্বর ব্লকের বনসংখ্যা গ্রাম পঞ্চায়েতের ডোমাইপুর গ্রাম। এলাকার বিজেপি এবং তৃণমূল দুই পক্ষের কর্মীদের অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে এই অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

বিজেপির অভিযোগ, এলাকার অর্ধেকের বেশি মানুষ এখন বিজেপি করছেন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতারা পরশ্রীকাতর হয়ে এলাকার অঞ্চল সভাপতি সুরজিৎ ঘোষের নেতৃত্বে শনিবার সকাল থেকে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর লুটপাট চালাচ্ছে। বিজেপির আরও অভিযোগ বাড়ি ভাঙচুর করার পাশাপাশি বাড়িতে থাকা সোনার গয়না এবং আসবাবপত্র ছিনিয়ে নিয়ে গেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গতকাল রাতে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা বাজি করে। এলাকায় বিজেপির সংগঠন না থাকার কারণে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে বলে অভিযোগ।

আরও পড়ুন…তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত মধ্যমগ্রামের ৬৫ নম্বর বুথ এলাকা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top