
নিজস্ব সংবাদদাতা,কোচবিহার,২০ শে জুলাই :কোচবিহারের পানিশালা এলাকায় বিজেপি নেত্রীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে অর্পিতা নারায়ন নামে ওই নেত্রীর বাড়ির সামনে দুটি বোমা ছোড়া হয় যার মধ্যে একটি ফাটে। এর পরে পুলিশ এসে অন্য একটি বোমা উদ্ধার করে। এর আগেও এই নেত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল*




















