বিজ্ঞাপনের জন্য আর্থিক প্রতারণার অভিযোগ উঠলো দুধ কোম্পানির বিরুদ্ধে

বিজ্ঞাপনের জন্য আর্থিক প্রতারণার অভিযোগ উঠলো দুধ কোম্পানির বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২ ফেব্রুয়ারি ২০২১ নিউটাউন: বিজ্ঞাপনের জন্য গাড়িতে স্টিকারিং করিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠলো একটি দুধ কোম্পানির বিরুদ্ধে। আনুমানিক কয়েক কোটি টাকা প্রতারণার শিকার প্রায় ৮০০ এ্যাপ ক্যাব গাড়ির চালক সহ মালিকরা।

অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ইকো পার্ক থানা এলাকার ইকো পার্কে সংলগ্ন ওই কোম্পানির সামনে বিক্ষোভ দেখান। প্রতারিত ৮০০ এ্যাপ ক্যাব গাড়িচালক ও মালিকরা।এ্যাপ ক্যাব মালিকদের অভিযোগ, সিদ্ধা ডেয়ারি ফার্ম নামক একটি দুধের কোম্পানি নিজেদের বিজ্ঞাপন দেওয়ার জন্য দৈনিক ৪ হাজার টাকা করে গাড়ি পিছু এ্যাপ ক্যাব মালিকদের দেওয়ার কথা বলে প্রায় ৮০০ টি এ্যাপ ক্যাব মালিকদের কারোর থেকে ২৫ হাজার আবার কারোর থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত নেয়। গাড়ি নথিভুক্তকরণের নাম করে। পাশাপাশি দুধ কোম্পানির বিজ্ঞাপনের জন্য প্রত্যেকটি গাড়িতে করা হয় স্টিকারিং এবং চুক্তি মতো ১ মাস স্টিকারিং এর মাধ্যমে বিজ্ঞাপন চালানোর পর কোম্পানির ম্যানেজারের সাথে ফোনে আর যোগাযোগ করা যায়না। কোম্পানি উঠে যাওয়ার কথা শুনে টাকা ফেরানোর দাবিতে ইকো পার্ক সংলগ্ন কোম্পানির সামনে সোমবার রাত ৯ টার পর থেকে বিক্ষোভ দেখাতে থাকেন প্রতারিত এ্যাপ ক্যাব মালিক সহ চালকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইকোপার্ক থানার পুলিশ। এ্যাপ ক্যাব মালিকদের সাথে কথা বলে ইকো পার্ক থানার পুলিশ। অ্যাপ ক্যাপ মালিকদের দাবি, পুলিশকে জানিয়েও কোনো সদুত্তর না পেয়ে তারা যখন টাকা ফেরতের দাবিতে রাস্তা অবরোধ করে তখনই স্থানীয় তৃণমূলের ছেলেরা এসে তাঁদেরকে রাস্তা থেকে সরে যেতে বলে। তাঁদের কথার না মানায় অ্যাপ ক্যাপ চালকদের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং গাড়িতে এলোপাতাড়ি লাথি মারতে থাকে। এরপর বাধ্য হয়ে রাস্তা থেকে সরে যায় অ্যাপ চালকরা।

আরও পড়ুন…সব লোকাল ট্রেন বাড়ানোর দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের, দূর্ভোগে যাত্রীরা 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top